ইত্তেফাক রিপোর্ট
আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালিত হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়।
২০১০ সাল থেকে সরকার জাতীয় শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করেছে। এর আওতায় ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ লক্ষ্যে ২৮৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত থাকা শিশু শ্রমিকদের সেখান থেকে প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হবে। কোনো শ্রমিকের শিশু সন্তান যাতে শ্রমে নিযুক্ত না হয় সেজন্য শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে শিক্ষাসহায়তা প্রদান করা হচ্ছে।