পাসপোর্ট অধিদপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন সেবা সহজীকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ আগস্ট) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরীর সভাপতিত্বে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন সেবা সহজীকরণের জন্য মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত সেবাপ্রার্থীকে মনোযোগ ও ধৈর্য্যের সাথে সেবা প্রদান, বিভিন্ন বিষয়ে স্পষ্ট ও সঠিক তথ্য প্রদান, স্বল্প সময়ে সেবা প্রদান, ডাটা কারেকশনের জন্য সঠিক কাগজপত্র গ্রহণ, আবেদনকারীকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে আবেদনপত্র সম্পর্কে অবহিতকরণ, সঠিক ব্যক্তির নিকট পাসপোর্ট ইস্যুকরণ, কিউ ম্যানেজমেন্ট ব্যবস্থার সহজীকরণ, প্রয়োজনীয় সেবা মডিউলসহ সেবা কেন্দ্র স্থাপন, যেকোন সময় টেলিফোন/মোবাইল কল রিসিভকরণ, ই-গেইট ব্যবস্থাপনা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) জনাব উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) জনাব সেলিনা বানুসহ সকল বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রধানগণ, প্রধান কার্যালয় ও ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।