ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে ৮ টি কাম্পানির শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসই সূত্রে জান যায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক শেয়ার। কোম্পানিটির মোট ২০ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানির ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। গ্রামীণ ফোন ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এএফসি এগ্রো ৫ লাখ ৮৬ হাজার, আইপিডিসি ৫ লাখ ১ হাজার, জেএমআই সিরিঞ্জ ৯ লাখ ৭৫ হাজার, মাইডাস ফিন্যান্স ৪৭ লাখ ৮২ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৮৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।