দুজন খামারি পেলেন ফ্রিজার ভ্যান ও পিকআপ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) মাধ্যমে দুজন উদ্যোক্তার মাঝে উন্নত মানের খামার উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি প্রকল্প ফেজ-২) আওতায় ওই উপকরণসামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। 

এসময় সিরাজপুর ইউনিয়নের উদ্যোক্তা খামারি ফিরোজ আলমকে ১টি পিকআপ, ক্রাশার মেশিন, ঘাস কাটার মেশিন ও চরফকিরা ইউনিয়নের উদ্যোক্তা খামারি কোম্পানীগঞ্জ এগ্রো’র প্রফেসর ইউসুফকে ফ্রিজার ভ্যান, দুধ প্যাকিং মেশিন, ডিপফ্রিজ, ওয়েট স্কেটস, ক্রীম সেপারেটর, মিল্ক হেমোজিনিজার হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. আজিজুল হাকিম, মাঠ সহকারী মো. নুরুল আমিন।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসী বলেন, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) উপ-প্রকল্পের মাধ্যমে যেকোনো উদ্যোক্তা ৫০ শতাংশ শেয়ার এবং বাকি ৫০ শতাংশ সরকার থেকে নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে যেকোনো উদ্যোক্তা সর্বোচ্চ ৫ লাখ ৮১ হাজার টাকা সহায়তা নিতে পারবেন।