ভ্রাম্যমাণ প্রতিনিধি
সোমবার বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামের যুবকরা এ প্রতিযোগিতার আয়োজন করে। দূর-দূরান্ত থেকে মানুষ এ প্রতিযোগিতা দেখতে ভিড় করে। নিজে বিনোদন পেতে ও অপরকে বিনোদন দিতে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে হাজির হয়েছিল নানা বয়সী মানুষ। কোয়াড়ে, ঢাউস, চিলা, বেড়া, ফিঙ্গেসহ প্রায় ১০ প্রকার রং বেরঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা। হাওয়ায় ভেসে থাকা ঘুড়ি সবার উপড়ে ওঠানোর লড়াই চলে সন্ধ্যা পর্যন্ত। তিনটি ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা। প্রতিবছর এ ধরনের আয়োজন করার দাবি আগত দর্শকদের।
প্রতিযোগিতায় অংশ নেওয়া পুটিমারি গ্রামের পঞ্চাশোর্ধ্ব বশির উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই গ্রামের মাঠে ঘুড়ি উড়িয়েছি। যেখানেই এ প্রতিযোগিতা হয় সেখানেই যাই। দিনভর ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক ব্যক্তি তাদের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।