মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ আগস্ট) ভোর ৬টা থেকে বুধবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩ হাজার ৯২৫ পিস ইয়াবা, ১৭৪.৪ গ্রাম হেরোইন, ৬১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।