বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দিতে রতন হত্যা মামলার চার আসামিকে সোমবার রাতে শাজাহানপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাঁটাখালি গ্রামের ফজলুল হকের ছেলে রনি মিয়া, লোকমানের ছেলে লিচু মিয়া, গেদা প্রামানিকের ছেলে মিজানুর রহমান ও বিশু প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার একটি হোটেল থেকে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মে ফজলুল হকের ছেলে সনিকে গ্রেফতার করা হয় । এনিয়ে রতন হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত ২০ মে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাঁটাখালি গ্রামের ইব্রাহিমের ছেলে রতনকে রামচন্দ্রপুর বাজারে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করে।