গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে একজন খুন

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে মঙ্গলবার ক্ষেতে গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছে। নিহতের নাম আবুল কালাম(৪০)। তিনি ওই গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাইফুল ইসলামের গরু ঘটনার দিন আবুল কালামের ক্ষেতে ঢুকে পাট খায় ও ক্ষতি করে। কালাম গরুটি ধরে নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে সাইফুল গরু আনতে যায়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুল গরু জবাই করা একটি ছুরি এবং তার ভাতিজা রানা আহমেদকে সঙ্গে নিয়ে কালামের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এবং সহকারী পুলিশ সুপার সজিব শাহরিন ঘনাস্থল পরিদর্শন করেছি।