ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলমনহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বুধবার (১০ আগস্ট) দুপুরে হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শন সময় তার সঙ্গে ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজাসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিদর্শন শেষে প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ভূমিকম্প, মাটির য়সহ প্রাকৃতিক সকল দুর্যোগ মোকাবেলা করে শত বছরেরও বেশী বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রিজ। পদ্মা অত্যন্ত খরস্রোতা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলেও ব্রিজের কোন ধরনের ক্ষতি হবার সম্ভাবনা নেই। নদীর গভীরতা ও প্রশস্থতা এবং তলদেশে মাটির ধরন এসব কিছুর পরিক্ষা-নিরীক্ষা করেই এ নদীর উপর নির্মাণ করা হয়েছে এই হাডিংঞ্জ ব্রিজ।
গত ৫ আগস্ট দৈনিক ইত্তেফাকের অনলাইনে এবং ৬ আগস্ট প্রিন্ট ‘পদ্মায় পানি বৃদ্ধি, হার্ডিঞ্জ ব্রিজের নিচে ভাঙ্গন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।