লোহাগাড়ায় ১৯ রোহিঙ্গা আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার বিকালে চুনতি ফরেস্ট গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— টেকনাফ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুরু ইসলাম (১৮), মো. তাহের (২৭), মো. রফিক (২৫), তছলিমা (২৩), আসিফা (১০), সাইফুল ইসলাম (১৭), ইসমত আরা বেগম (২৫), মো. আবদুল্লাহ (৫), রিপান (১৮ মাস), কেরামতলী রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদ (২৯), আনোয়ারা বেগম (২৫), জ্যোত্সনা আক্তার (১০), মো. কাউছার (৭), নুরু আক্তার (৫), মো. আইয়ুব (২০), মাজেমা বেগম (২২), তছমিন আক্তার (২), নুর কলিমা (১০) ও খাইরুল আমিন (১৩)।