পূর্ব ইউক্রেনের পিস্কি শহরে রুশ বাহিনী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। ডনবাসের পুরো শিল্পাঞ্চলীয় অঞ্চল দখল করতে রাশিয়া হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়া সমর্থিত ডোনেতস্ক পিপলস রিপাবলিকের এক কর্মকর্তা বলেন, ডোনেতস্কের প্রাদেশিক রাজধানী রাশিয়ান এবং বিচ্ছিন্নতাবাদীদের দখলে।
টেলিগ্রাম পোস্টে দানিল বেজসোনোভ বলেন, পিস্কিতে উত্তপ্ত অবস্থা। শহরটি আমাদের কিন্তু উত্তর ও পশ্চিমের কিছু অংশ তাদের দখলে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত আরও বেড়েছে।