ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোতে ফের দাবদাহ শুরু হয়েছে। অসহ্য ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই নেই যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার মানুষের। সোমবার থেকে পারদ চড়তে শুরু করেছে। বর্ষার জন্য সবাই অধির আগ্রহে অপেক্ষা করছে।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রবিবার মৌসুমি বায়ু টেকনাফ হয়ে বাংলাদেশে ঢুকেছে। মঙ্গলবার চট্টগ্রাম পৌঁছেছে। পশ্চিমের জেলাগুলোতে পৌঁছাতে সাত দিন সময় লেগে যেতে পারে। তখন বৃষ্টি হলে স্বস্তি ফিরে আসবে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভবনা আছে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় শরীরে ঘাম ঝরছে। অস্বস্তি লাগছে। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।