পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

রাঙ্গাবালীতে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো ভাই মারা গেছে। নিহতরা হলো উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে সাজিম (৩) ও বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ওমর ফারুক (৪)।

নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন নিজ ঘর থেকে সাজিম ও তার ফুফাতো ভাই ওমর ফারুক খেলতে বের হয়। দীর্ঘ সময় তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুুকুর থেকে তাদের উদ্ধার করে রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।