কলমাকান্দায় চাকরির নামে প্রতারণা মামলায় গ্রেফতার এক

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দায় বেসরকারি সংস্থা অর্পি অর্গানাইজেশন পিপলসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার কিতাব আলী মার্কেট থেকে ঐ প্রতারককে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এ বি এম গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। ভূক্তভোগী সম্রাট বাদী হয়ে থানায় একটি মামলা করেন। প্রতারক মোস্তফাকে বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।