পলাশ (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর পলাশে পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢালুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি আক্তার (১০) পলাশের আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামের খাইরুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টি ঈদের ছুটিতে পলাশের গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে বোনের বাড়িতে সোমবার বেড়াতে যায়। মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির পাশে এক পুকুর ঘাটে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।