নাগরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মুরাদ হোসেনকে আটক করেছে র্যাব-১২ -এর একটি দল। মঙ্গলবার দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বঙ্গবকুটিয়া গ্রামের মো. খোরশেদ আলমের মেয়ের জামাই।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার ঘর তল্লাশি করলে কাগজে মোড়ানো একটি পোঁটলায় ১৪৫ পিস ইয়াবা পাওয়া যায়।