অরুয়াইল-সরাইল সড়কে ভাঙন

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ঈদের আগের দিন অতিবৃষ্টিতে অরুয়াইল-সরাইল সড়কের দুটি স্থান ভেঙে খাল হয়ে যাওয়ায় প্রায় এক কিলোমিটার রাস্তা যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অরুয়াইল, পাকশিমুল ও চাতলপাড়—এই তিন ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের লক্ষাধিক মানুষকে। সিএনজি বা প্রাইভেট কার থেকে নেমে ব্যাগ ও অন্যান্য মালামাল কাঁধে করে প্রায় এক কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে যাত্রীদের। আর স্বজনেরা রোগীদের ঘাড়ে করে নিয়ে সিএনজিতে তুলছেন হাসপাতালে নিয়ে যেতে। এই কষ্ট থেকে শীঘ্রই মুক্তি চায় তিন ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দারা। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু উদ্যোগ কামনা করছি।

এম মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া