ও কী ও দরদি বন্ধু ম্যাজিস্ট্রেট সাহেব
কোন দিন আসিবেন রূপনগরে
কয়া যাও কয়া যাও রে।
আম খাইলে লিচু খাইলে আসে বমি
মাছ যদি খাইবার চাই—আসে এক বিদঘুটে গন্ধ, আসে এক বিদঘুটে গন্ধ।
নামিদামি কত দোকান—ওরা দেয় আমাদের ভেজাল পণ্য—
আহা ভেজালে ভেজালে সয়লাব দিকে দিকে চারিদিকে।
ম্যাজিস্ট্রেট বন্ধু , আসেন—আসেন জলদি আসেন
আমাদের বাঁচান।
ম্যাজিস্ট্রেট বন্ধু, আপনি ছাড়া নেই যে আমাদের কেহ।
রূপনগরে একবার আসেন—সকল দোকানপাটে চালান ভেজালরোধী অভিযান।
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর ম্যাজিস্ট্রেট সাহেবের মায়া তেমন রে।
কোন দিন আসিবেন ম্যাজিস্ট্রেট সাহেব?
ভেজালবিরোধী সাঁড়াশি অভিযান চাই ঢাকার রূপনগরে।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা