কানাডার হ্যালিফ্যাক্সের একটি জাদুঘরে ১৯৪০ সাল থেকে এক কচ্ছপ বসবাস করছে। এই মাসে কচ্ছপটি ১০০ বছর বয়সে পরিণত হলো। আর সেই উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ বিশেষ অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। টানা তিনদিন তিনটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। গাস দ্য গোফার নামে ওই কচ্ছপের ১০০ তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (১৩ আগস্ট) থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আটলান্টিক সিটিভি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) ১০০ বছর বয়সী ওই কচ্ছপের ছবি টুইটারে শেয়ার করেছে এক ফুটবল ক্লাব। পোস্টটি টুইটারে একই দিনে নোভা স্কোসিয়ার প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরও পুনরায় শেয়ার করে।
শুক্রবার গাসের ছবিসহ জাদুঘর কর্তৃপক্ষ আলাদাভাবে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে। কচ্ছপের জন্মদিনে শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে তারা।প্রথম অনুষ্ঠানে যোগদানকারী সবাইকে ধন্যবাদ জানান।
তারা শুক্রবার, শনিবার ও রবিবার সকাল ১১ টা ও দুপুর ২ টায় অফিসিয়াল পার্টিগুলোর সঙ্গে সমস্ত সপ্তাহান্তে উদযাপন চালিয়ে যাবে বলেও জানান।
গ্লোবাল নিউজ জানিয়েছে, কচ্ছপটি জন্মদিনের দিন তার বছরব্যাপী বাসভবন থেকে গ্লোবাল নিউজের সকালের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়েছিল।
জাদুঘরের ম্যানেজার জেফ গ্রে বলেন, কচ্ছপটির ১০০ বছর মানব জীবনের ১০০ বছরের সমান, যা গাসের জন্য একটি বড় অর্জন।