চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ কিশোরের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকার একটি পাঁচতলা বিল্ডিং থেকে চাক্তাই খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। পরে ৪ ঘণ্টা পর খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাসা বাকলিয়ায় মহাজের কলোনিতে।

স্থানীয়রা জানান, খালে জোয়ার আসলে প্রতিদিন কিছু ছেলে ব্রিজের উপর থেকে খালে লাফিয়ে পড়ে খেলা করে। এইবার একই কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন ২ কিশোর।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, মামুন ও হৃদয় দুপুরে এক ব্রিজের উপর থেকে চাক্তাই খালে লাফ দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলা ছাদের উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু তারা আর উঠতে পারেনি। কয়েক ঘণ্টা পর পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’