করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯ শতাংশ। সোমবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এই সময় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩২ শতাংশ।

করোনায় মৃতদের দাফন করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।