বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএনএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শ্রদ্ধা নিবেদন

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-বিএনএ’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী, উপদেষ্টা মণ্ডলীর সেক্রেটারি মো. ইকবাল হোসেন সবুজ ও উপদেষ্টা মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি খান মো. গোলাম মোর্শেদ, মহাসচিব ইসরাইল আলী সাদেক, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মনির ও মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, মো. খাদেমুল ইসলাম, ফারুক আলম (রংপুর বিভাগ), তৃষ্ণা তেরেজা ডি কস্তা (সিলেট মহানগর) ও মো. রাকিবুল হাসান (রংপুর মহানগর), দপ্তর সম্পাদক মোহাম্মদ কাউছার হাসান খান সম্রাট, আইনবিষয়ক সম্পাদক মো. আবদুল লতিফ, অর্থ সম্পাদক আনন্দ কুমার দাস, ছাত্র-ছাত্রী বিষয়ক পরামর্শদাতা ইমরানুল হক হিমেল, সদস্য সচিব মো. মাইনুল হাসান ও কার্যকরী সদস্য সন্জীব মল্লিক। 

এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল থেকে বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

এদিকে, বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বিএনএ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করে। এছাড়া কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।