লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার রাতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ভূতের ডিয়া এলাকার মো. জামান হোসেন খানেরর ছেলে মুকিবুল হাসান বাবু (৩২), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের হরিকুলা এলাকার সাকি মং এর ছেলে মিঠুন চাকমা (২২), সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রফিকুল ইসলাম বাড়ির মো: রফিবুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, লোহাগাড়া থানায় কর্মরত এসআই মো. সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ  মো. মুকিবুল হাসান বাবুকে (৩২) এবং একই স্থানে বুধবার দিবাগত রাত ৪ টার অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিঠুন চাকমা (২২) ও মোস্তাফিজুর রহমানকে (২৬) আটক করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।