দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পেলো না জিম্বাবুয়ে 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতের বিপক্ষে পাত্তা পেলো না জিম্বাবুয়ে। এ দিন জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিলো ভারত। 

শনিবার (২০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত । শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ২০ রানে হারায় প্রথম উইকেট । এরপর ৪১ রানের মাথায় আরও তিনজন ব্যাটার ফিরেন সাজঘরে ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ৩৮ ওভার ১ বলে ১৬১ রান তুলে । জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সেন উইলিয়ামস ও রায়ান বার্ল করেন ৩৯ রান ।

ভারতের পক্ষে বল হাতে ৩ টি উইকেত নেন সারদুল ঠাকুর। প্রাশিদ কৃষ্ণা , সিরাজ , কুলদিপ যাদপ ,দিপক হুডা ও প্যাটেল নেন একটি করে উইকেট। ১৬২ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর ব্যাটিংয়ে আসেন শিবমন গিল। শিখর ধাওয়ান ও গিল ৪২ রানের পার্টনারশিপ করে ব্যক্তিগত ৩৩ করে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান ।

এরপর দলীয় ৮৩ রানে ইশান কিশান, ৯৭ রানে শিবমন গিল ও ১৫৩ রানে দিপক হুডার উইকেট হারায় ভারত। 

তবে, সাঞ্জু স্যামসনের অপরাজিত ৪৩ রানে মাত্র ২৫ ওভার ৪ বলে সহজেই জয় তুলে নেয় ভারত। জিম্বাবুয়ের পক্ষে তানাকা লুক জংউই ২ ও তানাকা চিভাঙ্গা , ভিক্টর ন্যাউচি , সিকান্দার রাজা ১ করে উইকেট নেন। এই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে গেলো ভারত। এদিন ম্যাচসেরা হন সাঞ্জু স্যামসন। 

প্রথম ওয়ানডেতে ভারত ১০ উইকেটে হারায় জিম্বাবুয়েকে ।