রাজধানীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রাজধানীর মোহাম্মদপুরে আড়াইশ রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। মোহাম্মদপুর সমাজকল্যাণ সমিতি এই কর্মসূচির আয়োজন করে। 

লায়ন্স ক্লাব গ্লোরিয়া ডন কর্তৃক আয়োজিত এ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাবের গভর্নর ড. সিরাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, সমাজকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান লিপটন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসানুল হক পান্না প্রমুখ।