ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে ভিয়েতনামের ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপমন্ত্রী নুয়েন মিন ভু ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভিয়েতনাম সমসময়ই ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্বের ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকে।
হ্যানয়ে ভারতীয় দূতাবাস হোটেল শেরাটনে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মিন ভু বলেন, আমরা এশিয়ার এই অঞ্চলবিষয়ক ভারতের নীতির সঙ্গে একমত প্রকাশ করি। তিনি আরও বলেন, এসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক ও জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হওয়ার ইচ্ছার প্রতি পূর্ণ সমর্থন জানাই।
মিন ভু এসময়ে উল্লেখ করেন, ভারত ও ভিয়েতনামের মধ্যকার কৌশলগত সম্পর্ক সম্প্রতি আরও উন্নত হচ্ছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা, ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে এই সম্পর্ক আরও জোরদার হচ্ছে।
মিন ভু বলেন, শান্তি, উন্নয়ন ও নাগরিকদের বিষয়ে আমরা দুইদেশের যৌথ পরিকল্পনায় অনুমতি দিয়েছি।
তিনি বলেন, ২০২১-২০২৩ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশ একত্রে কাজ করছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার ১ হাজার ৩২০কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম ও ভিয়েতনামে ভারতের ১০০কোটি ডলার বিনিয়োগের বাইরেও আমাদের সম্পর্ক গত ৫০বছরে আরও অনেক মাইলফলক স্পর্শ করে।
ভিয়েতনাম ও ভারতের মধ্যকার এই দীর্ঘদিনব্যাপী সম্পর্কের ঐতিহ্য নিয়ে দুই দেশই গৌরব প্রকাশ করে বলেন, মিন ভু।
মিন ভুর ভাষ্যমতে, হাজারবছর পূর্বে এই সম্পর্কের সূত্রপাত ঘটে। শান্তিপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়াদির পারস্পরিক বিনিময় এই সম্পর্কের শেকড় মজবুত করে, মিন ভুর মতামত।তিনি আরও বলেন, এটি এমন একটি সম্পর্ক যা শুধু দিনে দিনে শক্তিশালী হবে।
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস নিয়ে ভারতের অগ্রগতি ও অর্জনের ব্যাপারে মন্তব্য করে মিন ভু বলেন, প্রেসিডেন্ট দ্রৌপদি মুরমু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির মানুষ আরও এগিয়ে যাবে ও ভারত বিশ্বের পরাশক্তির তালিকায় আরও ওপরে উঠবে।