গ্রিসে বৈধতা পাবেন আরও ১৫ হাজার বাংলাদেশি 

ইউরোপের দেশ গ্রিসে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আরও ১৫ হাজার বাংলাদেশি। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে গ্রিস সরকার অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই সুযোগ কাজে লাগাতে হলে চলতি বছরের ফেব্রুয়ারির আগে যেসব বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছেন, তাদেরকে প্রথমে বাংলাদেশ মিশনে নিবন্ধন করতে হবে।

গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের বরাত দিয়ে দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বাংলাদেশ মিশন আশা করছে গ্রিক মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা হবে এবং ১৫ সেপ্টেম্বরের আগেই সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত জানানো হবে।