তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) সকালে দেশটির গাজিনটেপ এলাকায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন।
এদিকে, রবিবার (২১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে দেখা গেছে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হন। নিহতরা জরুরি বিভাগের কর্মী।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, দ্বিতীয় দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
এক টুইট বার্তায় ফারটিন কোচা বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।