অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে তিনি বিকালে মেডিকেল চেকআপের জন্য এপোলো হাসপাতালে যান। চিকিত্সকের পরামর্শে তিনি হাসপাতালে অবস্থান করেন এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান। হাসপাতালের একটি সূত্র জানায়, সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। তবে রাতে তিনি হাসপাতালেই অবস্থান করেন। আজ বুধবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ।