দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এরইমধ্যে কথার লড়াই শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদি। এই নিয়ে ভারতকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। তবে এর পাল্টা জবাব দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।
আফ্রিদির এশিয়া কাপে না থাকা নিয়ে ২০ আগস্ট টুইট করেন ওয়াকার ইউনুস। তিনি টুইটারে শাহীন আফ্রিদির উইকেট উদযাপনের একটি ছবি শেয়ার করে লিখেন , শাহীনের ইনজুরি বড় স্বস্থি ভারতের টপ অর্ডারের। দুঃখের বিষয় আমরা তাকে এশিয়া কাপে দেখতে পাবোনা। দ্রুত সুস্থ হয়ে উঠো চ্যাম্প ।
ওয়াকারের সেই টুইটের পাল্টা জবাবে ইরফান পাঠান রবিবার (২১ আগস্ট) টুইটারে লিখেন, বুমরা ও হার্শাল এশিয়া কাপে খেলছে না এটাও অন্য দলের জন্যেও স্বস্থির।
ইরফান পাঠানের টুইটারের ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলিউড সিনেমা জো জিতা ওয়াহি সিকান্দার সিনেমার পেহলা নেশা গানের একটি দৃশ্য পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছে ।
ভারতীয় পেসার বুমরা পিঠের ইনজুরি ও ব্যাটার হার্শাল পাজরের ইনজুরির কারণে খেলতে পারবেন না আসন্ন এশিয়া কাপ ।