কিমের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাকে একটি উষ্ণ চিঠি পাঠিয়েছেন। চিঠিটি খুবই সুন্দর। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে চিঠির বিষয়টি উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আশা করেন, ভাল একটা কিছু হবে। তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমি কিম জং উনের কাছ থেকে একটি সুন্দর চিঠি পেয়েছি। আমি এর প্রশংসা করছি। আমি তার সত্ ভাইয়ের সঙ্গে সিআইএর সম্পর্কের বিষয়টিও দেখেছি। আমি তাকে বলবো, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আমি এটা হতে দিতে পারি না। চিঠি উষ্ণ এবং খুবই সুন্দর। এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তৃতীয় বৈঠক হবে কিনা সেটি নির্ভর করছে কিম জং উনের ওপর। -রয়টার্স