মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসী তাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্¿ী আগামী পাঁচ বছরের মধ্যে অবৈধ শ্রমিক বা অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বলছেন, বিবৃতিটি তারা দেখেছেন। তবে মালয়েশিয়া সরকার বিষয়টি তাদের আনুষ্ঠাকিভাবে জানায়নি। খবর বিবিসির
জহিরুল ইসলাম বলছেন, স্বরাষ্ট্রমন্¿ণালয় থেকে যে বিবৃতি দিয়েছে, সেখানে তারা পাঁচ বছরের একটি পরিকল্পনার কথা বলেছে। সেখানে বলা হয়েছে, যেসব জায়গা থেকে এসেছে অবৈধরা তাদের সেখানেই পাঠিয়ে দিতে চায় তারা। বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কারণ যারা অবৈধ বিষয়টা তাদের সম্পর্কে। তিনি বলেন, আমরাও চাই, আমাদের দেশ থেকে কেউ এখানে এলে নিরাপদ পদ্ধতিতেই যেন আসে।
মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি সাংবাদিক শেখ কবির আহমেদ বলছেন, পাঁচটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তারা। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে তারা দেশটি অবৈধ অভিবাসীমুক্ত করবে। অবৈধ অভিবাসীদের যেসব নিয়োগকর্তারা রাখে তাদের চিহ্নিত করবে। অবৈধদের সনাক্ত করবে। গ্রাম থেকে শহর পর্যন্ত বাসা-বাড়িতে তল্লাশি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্থানীয়দেরও এই অভিযানে সম্পৃক্ত করবে।