জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে আরও নিরাপত্তা দাবি

রুশ-ইউক্রেন সংঘাতের কারণে হুমকির মুখে পড়া পরমাণু স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রবিবার (২১ আগস্ট) এক ফোনালাপে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে দেশগুলোর চার নেতা।

রুশ নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে মস্কো ও কিয়েভ উভয়ের বিরুদ্ধেই। এর ফলে বিপর্যয়ের আশঙ্কা বেড়ে গেছে বলে জানিয়েছে মিত্র দেশগুলো।

এদিকে, ইউক্রেনীয়দের স্বাধীনতা দিবস উদযাপনের আগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । 

এর আগে জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১ তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে তাদের মধ্যে 'হতাশা ও ভয় ছড়াতে' অনুমতি দেবে না। তাদের সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই সপ্তাহে রাশিয়া বিশেষভাবে কুৎসিত কিছু করার চেষ্টা করতে পারে।

ইউক্রেনে রাশিয়ার সেনা।

রবিবার যুক্তরাজ্যের বরিস জনসন, প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে একত্রিত করে একটি সম্মেলনের আহ্বানের বিষয় ছিল এই সংঘাত।

শুক্রবার (১৯ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের পরিদর্শকদের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করার অনুমতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

এই চার নেতা আরও বলেছেন, তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবেন।