নতুন এক প্রস্তাব উত্থাপন করছে পাকিস্তান। সেখানে বলা হয়েছে চীন সংস্থার কাছ থেকে পাঁচটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের মোট ব্যয়ের ২০ শতাংশ পাবে। কর্মীদের বেতন প্রদানসহ সকল খরচগুলো বহন করবে এই সংস্থাগুলো। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পৃষ্ঠপোষক চীনা সংস্থাগুলো মার্কিন মুদ্রায় মোট খরচের ২০ শতাংশ দিবে। টাকাগুলো একটি বিশেষ অ্যাকাউন্টে রাখা হবে।
চীনের সংস্থাগুলো পাকিস্তানে যে খরচ করবে তার জন্য পাকিস্তানি রুপিতে টাকা তুলতে পারবে যার মধ্যে কর্মীদের বেতনও অন্তর্ভুক্ত রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্য মন্ত্রীদের সাথে আলোচনাকরে প্রস্তাবটিকে আরও ছোট করার নির্দেশ দিয়েছেন। একজন মন্ত্রীপরিষদ মন্ত্রীর বরাত দিয়ে রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এই প্রস্তাবের সাহায্যে দেশটি এই বিপদ থেকে বাঁচার রাস্তা খুঁজে পাবে বলে মনে করা হচ্ছে। এই ২০ শতাংশ খরচ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হবে। এই পাঁচটি সিপিইসি প্রকল্প যা একটি বৈঠকে আলোচনা করা হয়েছিল তার মোট আনুমানিক মূল্য সাত বিলিয়ন মার্কিন ডলার।
এই সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে প্রস্তাবটি প্রাথমিকভাবে পাকিস্তান ও চীনা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করা হয়েছিল। প্রস্তাব অনুসারে, চীনের কোম্পানিগুলিকে এই তহবিলগুলো কোনো আকারে ফেরত নেওয়ার অনুমতি দেওয়া হবে না।