ভারতের প্রাচীন ও বিখ্যাত বিনোদনমূলক ম্যাগাজিন পুরস্কার ‘ফিল্মফেয়ার’। এবার সেই পুরস্কারের মনোনয়ন পেয়ে পুরস্কার দাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন অভিনেত্রী কঙ্গনা রানৌত।
রবিবার কঙ্গনা তার ইনস্টাগ্রামে ফিল্মফেয়ারকে কটাক্ষ করে লেখেন, ২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি। কিন্তু আমার কাছে ওদের অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য ক্রমাগত ফোন আসছে।
এবছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেওয়াটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।
এদিকে ফিল্মফেয়ারও কঙ্কনার এমন বক্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে তুলে নেওয়া হয়েছে কঙ্গনার নাম। ফিল্মফেয়ার এক বিবৃতিতে কঙ্গনাকে মনোনয়ন থেকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে।
কিয়ারা আদবাণী, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু এবং বিদ্যা বালানের পাশাপাশি 'থালাইভি'তে এই বছর প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছেন কঙ্গনা।
এদিকে শুধু ফিল্মফেয়ারই নয়, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাকে ‘মেমোরিয়াম ট্রিবিউটস’ না করায় অস্কার এবং এমিও বয়কটের আহ্বান জানিয়েছিলেন কঙ্গনা।