আজাদ কাশ্মিরের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের কথা ভাবছে জেইউআই

পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই) এর চেয়ারম্যান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

শনিবার (২০আগস্ট) জেইউআই এর সাধারণ কাউন্সিল সভায় দলটির প্রধান মওলানা ফাজলুর রেহমান বলেন, এখনও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে কেউ একমত নয়। 

এদিকে ফাজলুর রেহমানের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, আজাদ কাশ্মিরকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও পরিকল্পনাধীন রয়েছে। 

এদিকে আজাদ কাশ্মিরের বর্তমান রাজনৈতিক পরিচয় অপরিবর্তিত রাখার কথা জানিয়েছেন জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই) চেয়ারম্যান।