পাক-সামরিক বাহিনীকে দোষারোপ করলেন ইমরান খান

এবার পাকিস্তানের সামরিক বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। 

তেহরিক-ই-ইনসাফের চলমান ভাঙনের পেছনে দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, চলমান এই পরিস্থিতি দেশটিতে বড় আকারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইমরান খান দ্রুতই আইনের মুখোমুখি হবেন। পুলিশ অফিসার ও একজন বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পাক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে। এই নতুন অভিযোগের কারনে বেশ কয়েক বছর কারাগারে থাকতে হতে পারে তাকে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পুলিশ ইমরান খানকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে অভিযুক্ত করেছে। ইসলামাবাদে একটি বিশাল সমাবেশে পুলিশ ও বিচার বিভাগীয় কর্মকর্তাকে হুমকি দেন তিনি।