রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত 

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ’ফল-২০২২’ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাটক, নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। 

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়েরর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার। এই বিশ্ববিদ্যালয়ের সবুজ মনোরম ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।