সিনেমায় সামিয়া অথৈ

সামিয়া অথৈ নাটকে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ওয়েব প্ল্যাটফর্মেও। অপেক্ষা ছিল সিনেমার। এ যাত্রায় তার অভিষেক হতে যাচ্ছে বড়পর্দায়। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি। মুক্তিযুদ্ধের সময়কার কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমায় একজন নারী ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন অথৈ।

অভিনেত্রী সামিয়া অথৈ।

সে কথা জানিয়ে এ সুন্দরী বলেন, ‘আমি একজন স্ট্রাইকারের ভূমিকায় অভিনয় করেছি। মুক্তিযুদ্ধে ফুটবলারদের অবদান তুলে ধরা হয়েছে এ সিনেমায়। সিনেমাটি যদি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস। ‘দামাল’ চমৎকার একটি ঐতিহাসিক দলিলে পরিণত হবে। দর্শক মুক্তিযুদ্ধের সময় ফুটবলারদের কষ্ট উপলব্ধি করতে পারবে।’

অভিনেত্রী সামিয়া অথৈ।

এ ধরনের চরিত্রে অথৈ আগে অভিনয় করেননি। সে কথা জানিয়ে বলেন, ‘চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সবকিছু ঠিক হওয়ার পর নিজেই প্রস্তুতিতে নেমে পড়ি। ফুটবল কিনে অনুশীলন শুরু করলাম। প্রতিদিন সকালে ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম। নিজেকে চরিত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। বাবা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।’

অভিনেত্রী সামিয়া অথৈ।

‘দামাল’ নিয়ে প্রত্যাশার কথাও জানালেন লাক্স চ্যানেল আই সুপারস্টার (২০১৮)-এর দ্বিতীয় রানার আপ অথৈ, এ সিনেমায় অনেক আর্টিস্ট রয়েছেন। সবাই যার যার চরিত্রে অভিনয় করেছেন। গল্পই মূলত এ সিনেমার নায়ক। সিনেমাটি দেখার পর চোখের পানি ফেলতে ফেলতে দর্শক বের হবে।

অভিনেত্রী সামিয়া অথৈ।

‘দামাল’ সিনেমায় অথৈ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, পূজা করুজ, শাহনাজ সুমি প্রমুখ। সিনেমা নিয়ে আলাপের ফাঁকে অথৈ জানালেন, সম্প্রতি কয়েকটি ভালো কাজ করেছেন। জাহিদ গগনের পরিচালনায় ‘প্রেম পুরাণ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন। অথৈ বলেন, ‘ভারতে অনুষ্ঠিত ‘মুম্বাই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘চট্টগ্রাম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছি। কোভিডের জন্য আমরা প্রচারণা চালাতে পারিনি। তা না হলে, হয়ত আরও অনেক জায়গায় যেতাম। পুরস্কারের সংখ্যাও হয়ত বাড়ত।’

অভিনেত্রী সামিয়া অথৈ।

এ ছাড়া আলোচিত নির্মাতা ভিকি জাহিদের পরিচালনায় একটি টেলিভিশন প্রোডাকশনে অভিনয় করেছেন অথৈ। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় শেষ করেছেন একটি ওয়েব ফিল্মের কাজ। যেখানে তার সহশিল্পী আফরান নিশো। ছোটপর্দায় কাজ প্রসঙ্গে অথৈ বলেন, ‘আমার শুরু নাটক দিয়ে। তাই নাটকে কাজের সংখ্যা বেশি। ইদানিং ওটিটি প্ল্যাটফর্মেও ভালো কাজ হচ্ছে। আমিও তাই এ মাধ্যমকে গুরুত্ব দিচ্ছি। বেছে বেছে নাটক করছি। গল্প ও চরিত্র দেখে নিচ্ছি কাজ শুরুর আগে।’

অভিনেত্রী সামিয়া অথৈ।

জেনে বুঝে কাজের প্রক্রিয়া শুরু করেছেন অথৈ। সাথে জানিয়ে দিলেন নিজের স্বপ্নের কথাও—‘আমি অভিনেত্রী হিসেবে স্বীকৃতিটা চাই বড়পর্দায়। গতানুগতিক কাজ করতে চাই না। আমি চাই, নতুন রূপে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে।