রাজধানীতে ২ বাসের চাপায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে বেপরোয়া গতির দুই বাসের মধ্যে চাপা পড়ে তোফাজ্জল হোসেন মীর (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

 

বুধবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুর বেড়িবাধের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেনের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে। এ ঘটনায় অটোরিকশার ৪ যাত্রী আহত হয়েছেন। তাদের ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন : রিজার্ভ ডে না রাখা বিষয়ে মুখ খুললো আইসিসি

নিহতের স্বজন কামাল মীর জানান, একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করতে যায়। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন মীরসহ পাঁচজন আহত হন। তোফাজ্জল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/ইউবি