কথাটা আমি এভাবে বলিনি: অপু বিশ্বাস

বেশ কয়েকদিন কলকাতায় নিজের প্রথম ছবি ‘আজকের শর্টকাট’-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। এরই মধ্যে সেখানে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা এত তাড়াতাড়ি না হলেই ভালো হতো বলে জানিয়েছিলেন। তার সাক্ষাৎকারের অংশবিশেষ নিয়ে দেশীয় অনলাইন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদে মনক্ষুণ্ন তিনি।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা  দিয়ে বিষয়টি খোলাসা বলিউড কুইন।

গণমাধ্যমকর্মীরা ‘ইমোশন’ বুঝতে পারেননি উল্লেখ করে বলছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার কাছের মানুষ। আমার থেকেও ভালোবাসবেন আমার সন্তানকে। সেইখানে আমার ইমোশনটা না বুঝে, এভাবে আসলে না লিখলেও হতো।’

অপু বিশ্বাস বলেন,  ‘অনলাইনগুলোতে যেভাবে নিউজ হচ্ছে, হেডলাইন হচ্ছে, আমার ভুল সিদ্ধান্ত... আমার সন্তানের। আসলে কথাটা আমি এভাবে বলিনি, বা আমি এভাবে বোঝাতে চাইনি।’

অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়। ছবি: সংগৃহীত

এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমে বলতে চাই। আমার সন্তানকে নিয়ে আমার জার্নি, যুদ্ধ, সব আপনারা দেখেছেন। সবাই জানেন। আমি আসলে কথার পরিপ্রেক্ষিতে বলছি অল্প বয়সে বিয়ে করেছি, অল্প বয়সে বাচ্চা নিয়েছি। হয়তো এই সিদ্ধান্তগুলো ভুল থাকলেও থাকতে পারে, বা ভুল ছিল। আমার সন্তানের জন্য কোনো ভুল নেই। আমার সন্তানের জন্য স্যাক্রিফাইস আজকেও করছি, আগামীতেও করব।’