সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতের নাম মুক্তার হোসেন (৩৩)। 

শনিবার রাতে পৌর এলাকার উলাইল থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানাপুলিশ। 

পুলিশ জানায়, ঐ নারীকে দীর্ঘদিন বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিল মুক্তার হোসেন। পরে ঐ নারী তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় শনিবার রাতে ঐ নারী সাভার মডেল থানায় মুক্তার হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতেই উলাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। 

সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।