উচ্ছ্বসিত সিয়াম-সায়লা

তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও সায়লা সাথী। এবার তারা জুটি বেধে অভিনয় করেছেন ‘পাগলী তোর পাগলা হতে চাই’। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন অর রশিদ।

রবিবার (২৭ আগস্ট) এসভিএন রেকর্ডস ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। রিলিজের পরেই এটি সাড়া ফেলেছে। মুক্তির পর ১ দিনেই ১ মিলিয়ন অতিক্রম করেছে নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ২ দিনেই ১৩ লাখ ২৫ হাজার মানুষ এটি দেখেছেন।

নাটকটির এমন সাফল্যে উচ্ছ্বসিত সিয়াম মৃধা। তিনি বলেন, প্রথম নাটকেই এরকম সাফল্যে পাবো সেটা ভাবিনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। নাটকটির পরিচালকসহ আমার সঙ্গে অভিনয় করা সায়লা সাথীকে ধন্যবাদ। আগামীতে এমন ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করবো।

Siam-Sayla

এ নাটকে পাগলী চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাথী। তিনি বলেন, ‘পাগলী তোর পাগলা হতে চাই’ নাটকের গল্পটা দারুণ। আমার সাধ্যমতো চেষ্টা করেছি নিজেকে তুলে ধরার। দর্শক এটি ভালোভাবে গ্রহণ করেছে দেখে খুব ভালো লাগছে।

সিয়াম মৃধা ও সায়লা সাথী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন এমকেএইচ পামির, শেখ স্বপ্না সহ আরও অনেকে।