আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগের সভাপতি শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এই কমিটির সভাপতির পদ শূন্য হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেনজির আহমেদকে এ দায়িত্ব দেওয়া হলো।
উল্লেখ্য, বেনজির আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।