বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি

আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষকফ্রন্ট ও বাসদ মাকর্সবাদী জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠন কার্যালয় চত্বরে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদীর জেলা আহ্বায়ক আহসানুর হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষকফ্রন্টের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ দিতে হবে। ধান, পাট, ভুট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করে বঞ্চিত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ক্ষেতমজুরদের সারাবছর কাজ, আর্মিরেটে রেশনসহ বিনা পয়সায় শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, মা-শিশু যত্ন প্রকল্পসহ সকল সরকারি সাহায্যে কেনাবেচা, অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। 

আরও পড়ুন: ছাত্রকে বলাৎকার করতে না পেরে হত্যা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

বক্তারা আরও বলেন, সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের তালিকা করে নূন্যতম ভাতা ৫ হাজার টাকা চালু, কৃষি ঋণ মওকুফ করতে হবে। 

ইত্তেফাক/অনি