নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা পাওনা টাকার জন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শেষে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মিলের ২ নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন তারা।
এসময় বক্তব্য রাখেন সাবেক সিবিএ সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রব, সালাউদ্দিন আমিন, শরিফুদ্দৌলা, হারুনর রশিদ।
এছাড়া লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী ও মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম অবসরপ্রাপ্তদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত প্রায় ২০০ জন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাদের গ্রাচুইটি বাবদ ১৩ কোটি ৫০ লাখ টাকা পাওনা রয়েছেন।