ভারতের রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছে। এই নিয় তদন্ত চলছে। খবর ইকোনোমিকস টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর তিনজন আহত শিক্ষার্থীর বন্ধু। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস।
খবরে বলা হয়েছে, আর্থিক বিতর্কের কারণে প্রাথমিকভাবে এই গুলির ঘটনা ঘটেছে। আহত সবাইকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, কুলদীপ (আসানের বাসিন্দা), সুশি (দেব কলোনির বাসিন্দা), বিদ্যুৎ (দুবালধানের বাসিন্দা) এবং আরেকজন হরিশ (খেরি আশ্রার বাসিন্দা) আহতদের মধ্যে কুলদীপের অবস্থা গুরুতর।
এক পুলিশ কর্মকর্তা আরও জানান, অন্যতিন জন কেউ হাতে এবং পেটে গুলিবিদ্ধ হয়েছে।