অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২২। দিনব্যাপী এই এডুকেশন এক্সপো-টির আয়োজন করেছে উইজডম এডুকেশন।
রবিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো আগামী ২৪শে সেপ্টেম্বর (শনিবার) বনানীর ৫ তারকা হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা যেকোনো সময় প্রবেশ বাহির হতে পারবেন।
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে বিনামূল্যে অংশগ্রহণ ও অস্ট্রেলিয়ান টপ র্যাংকেড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এছাড়াও, আগামী সেশনের (২০২৩) জন্য এক্সপো-তে সরাসরি স্কলারশিপ সহ স্পট অ্যাপ্লিকেশন জমা দেবার সুযোগও থাকছে, পাশাপাশি থাকছে IELTS রেজিস্ট্রেশন ফি এর উপর শতভাগ ক্যাশব্যাক অফার এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ইউএসবাংলা রিটার্ণ টিকেট।
অস্ট্রেলিয়ান বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেয়ার ক্ষেত্রে এবং দ্রুততম সময়ে অফার লেটার প্রাপ্তিতেও উইজডম এডুকেশন বিনা সার্ভিস চার্জে সহায়তা করবে শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২২ এ অংশগ্রহণের জন্য প্রি-রেজিষ্ট্রেশন আবশ্যক। রেজিস্ট্রেশন লিংকঃ https://event.thewisdombd.com/event-registration/