১৬ ডিসেম্বরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ: গৌতম আদানি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ব্যবসায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সোমবার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতের পর আদানি টুইটারে বলেছেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা আমার জন্য সম্মানের। বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক ও অত্যন্ত সাহসী। আমরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যেই আমাদের ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। ছবি: ফোকাস বাংলা

এর আগে চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।