এশিয়া কাপে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার সঙ্গে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে ভারত। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তরুণ পেসার আর্শদিপ সিয়ের প্রশংসা করেছেন। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দেয় আর্শদিপ। যার ফলে ভারত ৫ উইকেটে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হন আর্শদিপ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্শদিপের মানসিকতা, আত্নবিশ্বাস ও চাপের পরিস্থিতিতে সামলে কিভাবে বোলিং করেছেন সম্পর্কে কথা বলেছেন রোহিত শর্মা।
তিনি বলেন, সত্যি বলতে ছেলেরা কেউ বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে না। আজকাল সেখানে খুব বাজে ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, ক্যাচ মিস করে আর্শদিপ নিজেই কিছুটা হতাশ হয়েছিল। আবার আত্মবিশ্বাসী ছিল যখন তিনি বোলিং করেছিল। সে খুব ভালো ইয়র্কার মেরেছিলো এবং আসিফকে আউট করে। কিছু হার এবং একটি ক্যাচ মিস এটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না।
এছাড়াও তিনি বলেছেন, পুরো দল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ ওভার বল করেছেন আর্শদিপ সিং। শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিলো ৭ রান। ভারতের তরুণ পেসার আর্শদিপ সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্ত তবুও শ্রীলঙ্কা ১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয়।